মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র ইফতার মাহফিল সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮২ বার

গতানুগতিক সাংবাদিকতার বাহিরে গিয়ে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি সাংবাদিকরা কাজ করছেন। প্রবাসীদের নানাবিধ সমস্যা ও সমাধান, সফলতা, হাসি-কান্না, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় সংবাদ করছেন তারা ৷ এছাড়া যখনই প্রবাসীরা কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যায় পড়ছেন দূতাবাস ও কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করে সমাধানের পথ বের করতে সহযোগিতা করছেন আমিরাতে বসবাসরত প্রবাসী সাংবাদিকেরা।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ইফতার ও দোয়া মাহফিলে আগত অতিথিরা তাদের বক্তব্যে এসব মন্তব্য করেন।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সালাম খান, বাংলাদেশ সমিতি শারজার সাবেক সভাপতি শরাফত আলী, জিয়া পরিষদের আহ্বায়ক মোস্তাফা মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক, প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মোদাচ্ছের শাহ।
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল শাহীনের সঞ্চালনায় ও অর্থ সম্পাদক মুহাম্মদ শাহ জাহান আহমদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি শারজার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার করিমুল হক, ইঞ্জিনিয়ার মাহে আলম,অর্থ সম্পাদক আব্দুল কালাম আজাদ,আমিরাত ব্যবসায়ী রাজা মল্লিক, বদিউল আলম, কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবুর রহমান চুন্নু, নবাব সিরাজ, নজরুল ইসলাম লিটন তালুকদার, মোস্তাফিজুর রহমান।
ইফতার মাহফিলে অংশ নিয়ে বিভিন্ন পেশার প্রবাসীরা, প্রেসক্লাবের মাধ্যমে দেশ ও আমিরাতের মাঝে সেতুবন্ধন প্রত্যাশা করেন। প্রবাসীদের দাবি দাওয়ার ব্যাপারে প্রেসক্লাবের সংবাদ পরিবেশনের ধারাবাহিকতার প্রশংসা করেন৷
উক্ত ইফতার মাহফিলে সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী, উলামায়ে কেরামসহ সর্বস্তরের প্রবাসীদের উপস্থিতি হওয়ায় বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি মামুনুর রশীদ সবাইকে ধন্যবাদ জানান৷ পাশাপাশি ঐক্যবদ্ধ কমিউনিটির মাধ্যমে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান৷
ইফতার মাহফিলে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মুহাম্মদ ইসমাইল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নওশের আলম সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ইরফানুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম শাফায়াত উল্লাহ, নির্বাহী সদস্য সৈয়দ খোরশেদ আলম, মেহেদি রুবেল, আরিফ শিকদার বাপ্পি, সদস্য শামসুল হক, মোশাররফ হোসেন, আশিকুর ইসলাম, আবু শাহদাত সায়েম, আব্দুল কারিম, আরাফাত, রানা।
সবশেষে দেশবাসী এবং প্রবাসীদের সুস্বাস্থ্য কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories