বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

নারী আরচ্যারীরা আন্তর্জাতিক পরিমন্ডলে রিপেজেন্ট করে – যুব ও ক্রীড়া উপদেষ্টা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১১৩ বার

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা ইতিমধ্যেই আরচ্যারীসহ যেসব খেলাধুলা আন্তর্জাতিক অর্জনের আরো সুযোগ ও সম্ভাবনা রয়েছে সে স্পোর্টস গুলোকে বিশেষভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছি ।
শনিবার বিকেলে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন ব্যবস্থাপনায় গাজীপুরের টঙ্গীর আরচ্যারী ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কিউট আন্তর্জাতিক নারী দিবস আরচ্যারী টুর্নামেন্টে-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি নারী আরচ্যারীদের ধন্যবাদ দিয়ে বলেন, কঠোর পরিশ্রমের মধ্যে নারী আরচ্যারীরা আন্তর্জাতিক পরিমন্ডলে রিপেজেন্ট করে বাংলাদেশের অর্জন ছিনিয়ে আনেন।
উপদেষ্টা আরো বলেন, তৈরি পোশাক শিল্প নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ তাছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আমাদের ১১ জন নারী শহীদ ও সহস্রাব্বিক আহত নারী রয়েছেন। জুলাইয়ে শত মায়ের ত্যাগ রয়েছে। নারীরা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নানা কাজে অংশগ্রহণ করে যাচ্ছেন। আরচ্যারী ফেডারেশনে নারীরা ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পতাকাকে তুলে ধরবেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব মো. আমিনুল ইসলাম, এনডিসি, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিউট এর চেয়ারম্যান ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, সিটি গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার জনাব রুবাইয়েত আহমেদ, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি জনাব সুব্রত মজুমদার ডলার, কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাবৃন্দ, অত্র ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ৪টি ইভেন্টে ৮১ নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন । অনুষ্ঠান শেষে ৪টি ইভেন্টেড সেরা খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories