সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

করোনায় মারা গেলেন চবির সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩০৫ বার

গবেষক, সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাজনিত জটিলতায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বৃহস্পতিবার ( ২২ জুলাই) ভোর ৬টায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।তার ছেলে অনিন্দ্য ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাবার করোনা হলে চিকিৎসা নেওয়ার পর রিপোর্ট নেগেটিভ এসেছিল। এরপরও করোনা সংক্রান্ত জটিলতা থাকায় ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসা চলছিল। এখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টায় তিনি মারা যান।’অধ্যাপক ভূঁইয়া ইকবাল ১৯৪৬ সালের ২২ নভেম্বর ভোলায় জন্মগ্রহণ করেন। বেড়ে ওঠেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় পড়া শেষ করে ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি।

কর্মজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনার পাশাপাশি চালিয়ে যান গবেষণা, সম্পাদনা। তার অন্যতম গ্রন্থ ‘বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা’, ‘রবীন্দ্রনাথ ও মুসলমান সমাজ’, ‘পূর্ববঙ্গে রবীন্দ্র-বক্তৃতা’, ‘মানিক বন্দ্যোপাধ্যায়’, ‘শামসুর রাহমান: নির্জনতা থেকে জনারণ্যে’, ‘আনিসুজ্জামান: সমাজ ও সংস্কৃতি’ উল্লেখযোগ্য। প্রবন্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য ২০১৪ সালে অধ্যাপক ভূঁইয়া ইকবাল বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories