রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে ফ্রান্সে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৭৯ বার

ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ মার্চ) এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা।
ইসলামিক সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ও নুরুল ইসলামের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি।
এ সময় রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বিশ্বে রাজনীতিতে ইসলাম ও মুসলমানদের নিয়ে যে ভুল ধারণা রয়েছে, তা নিরসনে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার ফ্রান্স কাজ করে যাচ্ছে। এই কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের কাজের মধ্য দিয়ে ফ্রান্সের অমুসলিমরা জানতে পারছে ইসলাম যে একটি শান্তির ধর্ম।
এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ববিনী গির্জা প্রধান ফাদার ডমিনিক পেল, কমিউনিটি ব্যক্তিত্ব এম এ তাহের, জালাল আহমদ সহ স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারাসহ বিপুল সংখ্যক কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী।
পরে দেশ ও জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও পরকালের মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব আহমাদুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories