সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান জাতীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত নুসরাত হত্যার রায় : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান মালয়েশিয়ার অর্থনীতিতে অবদান রাখছে বাংলাদেশী শিক্ষার্থীরা

মালয়েশিয়ায় কারখানায় আগুন, ২ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার

মালয়েশিয়ায় একটি কারখানার ট্রান্সফরমার রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
সোমবার মালয়েশিয়ার মেলাকা রাজ্যের তানজুং কিলাংয়ের তাঙ্গা বাতু শিল্প এলাকার একটি ইলেকট্রনিক কারখানায় আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান দুই বাংলাদেশি।
হতাহতের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। তবে, তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাঙ্গা বাতু ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের (বিপিপি) অপারেশন কমান্ডার সিনিয়র ফায়ার অফিসার আই রোসলান মানস জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে একটি জরুরি কল পাওয়ার পর বিপিপি চেংয়ের সহায়তায় মোট ১২ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে যায়।
অগ্নিকাণ্ডে একটি দোতলা ভবনের ওপরের তলায় এক হাজার বর্গফুট আয়তনের ট্রান্সফরমার রুমে আগুনে ওই কক্ষের ৪০ শতাংশ পুড়ে যায় বলে তিনি জানান। আগুনে চারজন বাংলাদেশি শ্রমিক আটকা পড়েন।ফায়ার কর্মকর্তা আরও জানান, আটকেপড়াদের মধ্যে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও বাকি দুজন বাংলাদেশি কর্মীকে মৃত অবস্থায় পাওয়া যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories