মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

একরামকে অবাঞ্ছিত ঘোষণা করলেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২১৯ বার

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।এমনকি তাকে এলাকার অস্থিতিশীল পরিস্থিতির জন্য দায়ী করে ‘কোথাও পেলে’ প্রতিরোধ করতেও দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

গতকাল (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‌‘কয়েকদিনের মধ্যে নিয়মিত শারীরিক চেকআপে আমেরিকা যাব। ওই সময়ে যদি কেউ আমার নেতাকর্মীদের আঘাত করার চেষ্টা করে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।তার প্রতিপক্ষের লোকজনের উদ্দেশ্যে বলেন, ‘অচিরেই তাদের কোম্পানীগঞ্জ থেকে বিতাড়িত করা হবে।’সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ হয়েছে উল্লেখ করে কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতি বন্ধে আওয়ামী লীগ নেতা সেলিম ভাইকে (খায়রুল আনম চৌধুরী সেলিম) তিনি দায়িত্ব দিয়েছেন। তিনি (সেলিম) আমাকে ফোন দিয়েছেন। আমি উনাকে আসতে বলেছি। যতটুকু সম্ভব সহযোগিতা করার কথা বলেছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories