বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :

রোলাঁ গারোর ইতিহাসে ক্রেইচিকোভা

ক্রীড়া ডেক্স
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৯৫ বার

সংগৃহীত ছবি
বারবোরা ক্রেইচিকোভাই এখন ফরাসি ওপেনে আলোচনার শীর্ষে। রোলাঁ গারোয় মহিলাদের সিঙ্গেলসের ফাইনালে শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের টেনিস তারকা। ডাবলসে স্বদেশি ক্যাটেরিনা সিনিয়াকোভাকে নিয়ে জিতলেন শিরোপা। ৬-৪, ৬-২ ব্যবধানে পোল্যান্ডের ইগা শিয়াওতেক, যুক্তরাষ্ট্রের বেথানি ম্যাটেক-স্যান্ডসকে হারিয়েছেন তারা।

বছরের শুরুতেই অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালেও উঠেছিল এই জুটি। সেখানে খেতাব হাতছাড়া হয়েছিল ক্রেইচিকোভা ও স্যান্ডসের। তাছাড়া ২০১৮ সালেও ফরাসি ওপেন ডাবলস খেতাব জিতেছিলেন তারা।রোলাঁ গারোয় এটি তাদের দ্বিতীয় ডাবলস শিরোপা। ২০১৩ সালে জুনিয়র ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছিলেন এই চেক জুটি।এই জয় দিয়ে রোলাঁ গারোর ইতিহাসে নাম লেখান ক্রেইচিকোভা। দীর্ঘ ২১ বছর পর ফ্রেঞ্চ ওপেনের একই আসরে মহিলাদের সিঙ্গেলস ও ডাবলসে শিরোপা জয়ের স্বাদ পেলেন তিনি। এর আগে ২০০০ সালে ম্যারি পায়ার্স এই কীর্তি অর্জন করেছিলেন। রোলাঁ গারোর ইতিহাসে সপ্তম নারী হিসেবে একই সঙ্গে জোড়া কীর্তির নজির গড়লেন ক্রেইচিকোভা।

সদ্য শেষ হওয়া ফ্রেঞ্চ ওপেনে ৩৪ নম্বর হিসেবে খেলতে নামেন ক্রেইচিকোভা। শনিবার মহিলাদের সিঙ্গেলসের ফাইনাল জেতার মাধ্যমে ১৭তম স্থানে উঠে আসেন। আর সোমবার ডাবলস জিতে মহিলাদের ডাবলস শীর্ষস্থান দখল করলেন ২৫ বছরের এই টেনিস তারকা। এদিন প্রথম সেটে ৫-১ এ এগিয়ে ছিলেন ক্রেইচিকোভা ও স্যান্ডস জুটি। এই সেটে জয় আসে ৪৩ মিনিটের খেলায়। ৬-৪, ৬-২ ব্যবধানে খেতাব জয় নিশ্চিত হয় ১ ঘণ্টা ১৪ মিনিটের লড়াই শেষে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories