শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

ফ্রিজে কোরবানির মাংস রাখা নিয়ে কাটাকাটি, ভাইয়ের ঘুষিতে ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২৭৯ বার

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের হামিদপুর এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ঘাতক ছোট ভাই আব্দুল জলিলককে আটক করেছে পুলিশ। আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

জানা যায়, নিহত নইমুদ্দিনরা তিন ভাই। বুধবার সকালে কোরবানি করার পর ফ্রিজে মাংস রাখা নিয়ে তার অপর দুই ভাই জলিল ও খলিলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই নইমুদ্দিন বাড়ির পাশের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। একপর্যায়ে বড় ভাই নইমুদ্দিনকে সজোরে ঘুষি মারলে তিনি দোকানের সামনের সিমেন্টের তৈরি ব্রেঞ্চের ওপর পরে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ছোট ভাই জলিলকে আটক করে বেঁধে রাখলে রৌমারী থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনাসির বিল্লাহ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories