বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী আজ মহানবমী পূঁজা, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী গত ৯ মাসে মব সহিংসতায় নিহত-১৮৭ রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী নাটোরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে-১৪ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর ইসরায়েলে নির্বাচনে নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ করবে মুসলিম ভোটাররা বিএনপি সরকারের ৮ মাসে পদ হারালেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এক এমপি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক ফেসবুক পোস্ট

ইতালি প্রবাসীদের সঙ্গে প্রতারণা, দূতাবাসের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৫ বার

ইতালিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আর্থিক প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এই সতর্কবার্তা জারি করে ।
এতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি এবং চক্র বাংলাদেশ দূতাবাস, রোমের নাম ব্যবহার করে প্রবাসীদেরকে ফোনে আর্থিক প্রতারণার চেষ্টা করছেন। এমনকি প্রবাসী ব্যক্তিবর্গকে দূতবাসে আটক রাখার মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশে প্রতারকচক্রের ব্যাংক হিসাবে টাকা প্রেরণের জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছে।
এতে আরও জানানো হয়, বাংলাদেশ দূতাবাস, রোম থেকে কনস্যুলার সেবা ব্যতীত কখনই টাকা গ্রহণ করা হয় না এবং কনস্যুলার ফি বাবদ টাকা গ্রহণের সময় দূতাবাসে উপস্থিত হয়ে কার্ডে অথবা ক্যাশে টাকা জমা দিতে হয়। যার বিপরীতে রিসিট প্রদান করা হয়। ইমো, হোয়াটসঅ্যাপ বা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারকচক্রের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories