বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুর জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হলেন ফজলুল হক মিলন

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার

গাজীপুর জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হলেন ফজলুল হক মিলন
দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক এবং শাহ্ রিয়াজুল হান্নান ও চৌধুরী ইশরাক সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটি গঠন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ এবং আশাবাদ তৈরি হয়েছে।
দলীয় কার্যক্রমে এ নতুন নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন নেতারা।
বিএনপি সূত্রে জানা যায়, ফজলুল হক মিলন এবং তার দুই যুগ্ম আহ্বায়ক দলের প্রতি তাদের অবদান এবং অভিজ্ঞতার মাধ্যমে গাজীপুরের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর।
গাজীপুরের রাজনীতির গতিশীলতার জন্য নতুন কমিটি দায়িত্ব পালন করতে দ্রুততার সাথে মাঠে নামবে বলে দলীয় সূত্র জানায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories