বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীর স্টেশন রোডে মাইশা হাসপাতালে আবারো রোগীর মৃত্যু !! টাকার বিনিময়ে দফারফা চিহ্নিত দালাল চক্রের হাতে জিম্মি টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল সরকারি হাসপাতাল সারা দেশে উদ্যোক্তা বিপ্লবের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে বিটেক ওয়ার্ল্ড পিএলসি’ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা জব্দ ইরানি জাহাজের ৬ ক্রুকে ছেড়ে দিলো যুক্তরাষ্ট্র ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টিতে ট্রাম্পের আপত্তি জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমসহ ১৮৫৫টি মামলা দায়ের: আইনমন্ত্রী

টঙ্গী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাজী বাবলু ,টঙ্গী
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার

টঙ্গী থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে খুকুমনি আক্তার সিভা(৩৪) নামে আন্তঃজেলা নারী মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খুকুমনি আক্তার সিভা ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার মোগড়া চৌমোহনী এলাকার আশিক মিয়ার স্ত্রী।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories