বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে যুবক খুন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ বার

টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সারোয়ার হোসেন (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে টঙ্গীর পাগাড় টেকপাড়া নরেন্দ্র মার্কেট এলাকায় এ ঘটনা পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহত সারোয়ার হোসেন গাইবান্ধা জেলার সদরের ভাজন খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। সে পাগাড় এলাকার জনৈক সোহেলের ভাড়া মেসের একটি কক্ষে বসবাস করে দিনমুজুরের কাজ করতো।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সারোয়ার পেশায় একজন দিনমজুর ছিলেন। গত কয়েক মাস আগে বন্ধু ওমর ফারুককে এক হাজার টাকা ধার দেন। ইতোমধ্যে বেশ কয়েকবার পাওনা টাকা চাইলে বন্ধু ওমর ফারুক টাকা পরিশোধ করতে গড়িমসি করেন। বুধবার রাতে ফের পাওনা টাকা চাইলে সারোয়ারের মেসের পাশেই ধারালো ছুরি দিয়ে বুকে,পেটে ও হাতে জখম করে গুরুতর আহত করে পালিয়ে যায় ওমর ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক(২৯) পলাতক রয়েছেন।
সারোয়ারের অপর বন্ধু পাবেল জানান, ওমর ফারুকের কাছে সারোয়ার ১ হাজার টাকা পাওনা ছিলো, বুধবার আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিলো। তাই পাওনা টাকা চাইতে গেলে ওমর ফারুক সারোয়ারকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রাবেয়া বিনতে বলেন, হাসপাতালে আসার আগেই সারোয়ারের মৃত্যু হয়েছে। মরদেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. ফরিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, কিন্তু অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়নি। অভিযুক্ত সারোয়ারকে গ্রেফতারের চেষ্টা চলছে। সারোয়ার টঙ্গীতে একাই বাস করত বলে তার পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories