বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

টঙ্গীতে কারখানায় টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার

টঙ্গীতে একটি কারখানায় টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের রাতেই টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানা শ্রমিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার প্রায় ১ হাজার শ্রমিককে অতিরিক্ত (ওভারটাইম) করানোর জন্য রাখা হয়। রাত ৮টা থেকে সাড়ে ৮টার দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের টিফিন সরবরাহ করেন। কিছুক্ষণ পর টিফিন খেয়ে অসুস্থ হতে থাকেন শ্রমিকেরা। অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান আলী বলেন, বৃহস্পতিবার কারখানাটিতে হাজারের মতো শ্রমিক কাজ করছিলেন। তাদের দিয়ে ওভারটাইম করানোর কথা ছিল। পরে রাতে টিফিন খশতাধিক জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, শ্রমিকেরা অসুস্থ হওয়ার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো শ্রমিকের মৃত্যু ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক (টঙ্গী জোন) মো. ইসমাইল হোসেন বলেন, অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories