মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

টেলিভিশনেও এআই যুক্ত করতে একসঙ্গে কাজ করছে স্যামসাং-ওপেনএআই

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার

বর্তমান সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের। সহজে কম সময়ে কাজ করার জন্যই মূলত গ্রহণযোগ্যতা পাচ্ছে এআই চ্যাটবটগুলোর। এরমধ্যে সবচেয়ে ইউজারদের পছন্দের প্রথম তালিকায় আছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট ‘চ্যাটজিপিটি’। এবার টেলিভিশনের সঙ্গেও যুক্ত হতে যাচ্ছে চ্যাটজিপিটি।
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টেলিভিশন তৈরি করতে একসঙ্গে কাজ করছে জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআই ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বেশ কিছু সংবাদমাধ্যম থেকে জানা যায় প্রতিষ্ঠান দুটি এ-সংক্রান্ত একটি চুক্তি সই করেছে। এছাড়াও কোরিয়ান এক সংবাদমাধ্যম দুটি প্রযুক্তি কোম্পানির মধ্যকার চুক্তিটি একটি ‘উন্মুক্ত অংশীদারত্ব’ বলে অভিহিত করেছে। স্যামসাং বর্তমানে ওপেন এআইয়ের সঙ্গে নিজেদের পরবর্তী প্রজন্মের এআই টিভি তৈরির পরিকল্পনা করছে।
গুগল সার্চ অ্যাডস ব্যবহার করে একের পর এক অ্যাকাউন্ট হ্যাক
দৈনন্দিন বিভিন্ন কাজ করছে চ্যাটজিপিটি, রয়েছে টাস্কস টুল রিমাইন্ডার-অ্যালার্টের সুবিধা
স্যামসাং ইলেকট্রনিকস সম্প্রতি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস ২০২৫ ইভেন্টে টিভির জন্য এআইয়ের কনসেপ্ট মডেল উপস্থাপন করে। এ সময় স্যামসাং প্রতিনিধিরা কিছু ফিচার প্রদর্শন করেন, যেমন এআই ব্যবহার করে টিভি সিনেমার মূল চরিত্রটির পোশাক বা ফ্যাশন দেখতে ও বিশ্লেষণ করার সুযোগ। একটি বাটন ক্লিক করে নিজেদের সুবিধা মত ভাষায় সাবটাইটেল তৈরি।
যদিও স্যামসাংয়ের এ চ্যাটজিপি-চালিত টিভি সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে ওপেনএআই প্রযুক্তি ব্যবহার করে কোম্পানি একটি উন্নত এআই টিভি তৈরি করবে বলে ধারণা করছেন প্রযুক্তিসংশ্লিষ্টদরা। এতে আরো ভালো ও পারসোনালাইজড কনটেন্ট সুপারিশ, একাধিক অ্যাসিস্ট্যান্ট ও মাল্টিটাস্কিংয়ের সুবিধা থাকতে পারে। এমনকি চ্যাটজিপিটি অডিও ও সাবটাইটেল রিয়াল টাইমের অনুবাদও করতে পারে। ব্যবহারকারীরা তাদের টিভি থেকে ব্যক্তিগত স্বাস্থ্যসেবা পরামর্শও জানতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories