মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

গ্রেপ্তার কয়েক দেশের ১১ হাজার ৯৫৫ অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার

দেশজুড়ে অভিযান চালিয়ে ২১ হাজার ৪৮৫ অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১১ হাজার ৯৫৫ অভিবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠিয়েছে রিয়াদ কর্তৃপক্ষ। গত সপ্তাহে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ওই অভিবাসীদের গ্রেপ্তার করেছে বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।রোববার (১৯ জানুয়ারি) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। এতে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজার ৪৮৫ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৯ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৩ হাজার ৫৬২ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৫৮৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৭০ জন রয়েছেন।
একই সময়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মধ্যপ্রাচ্যের এই ধনী দেশটিতে অনুপ্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৫৬৮ জন। তাদের মধ্যে ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিকদের সংখ্যা বেশি। গ্রেপ্তারদের ৫০ শতাংশ ইথিওপিয়ার, ৪৭ শতাংশ ইয়েমেনের এবং অন্যান্য দেশের তিন শতাংশ নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ছাড়ার চেষ্টাকালে আরও ৬৪ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories