বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

টঙ্গীতে রিকশাগ্যারেজ ব্যবসায়ী ও চাঁদাবাজ জলিল গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারনামীয় রিকশাগ্যারেজ ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত চাঁদাবাজ এবং নামধারী যুবলীগ নেতা আব্দুল জলিল গাজীকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাব-১ এর সদস্যরা।
রাজধানীর উত্তরা ৯নং সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওইদিন বিকেলেই জলিল গাজীকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত জলিল গাজী গাজীপুরের টঙ্গীর এরশাদনগর এলাকার বাসিন্দা। তিনি ৪৯নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, যুবলীগ নেতা আব্দুল জলিল গাজী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এজাহারনামীয়। রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-১। তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে যোগযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, গ্রেফতার যুবলীগ নেতা জলিল গাজীকে শুক্রবার সকালে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories