শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

করোনা বিধিনিষেধ অমান্য করায় মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৯৫ বার

করোনাভাইরাসের বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ঈদের নামাজ আদায় করায় মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

জোহর রাজ্যের তামান পেলাঙ্গি এলাকার একটি সুরাউয়ের বাইরে নামাজের জন্য জমায়েত হয়ে করোনাভাইরাস সংক্রান্ত মানসম্মত কার্যপ্রণালীবিধি (এসওপি) ভঙ্গ করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। খবর দ্য স্টার।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় জোহর রাজ্যের তামান পেলাঙ্গি এলাকা থেকে মোট ৪৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৪৮ জনই বাংলাদেশি। 

গতকাল মঙ্গলবার সকালে শত শত বিদেশি সুরাউয়ের বাইরে নামাজ আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, হাজতে পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৮ জন বাংলাদেশ থেকে আসা এবং একজন স্থানীয়।

পেনাং বর্তমানে করোনাভাইরাস মহামারি থেকে উত্তরণের দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনার আওতায় রয়েছে। এ সময়ে অভিযোগ পাওয়া গেল গ্রেফতারকৃত ব্যক্তিরা সুরাউয়ের বাইরে খোলা জায়গায় ঈদুল আযহার নামাজ আদায় করছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories