মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নিজ জেলা সফরে তারেক রহমান জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করতে চাচ্ছে, তারা তো স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: প্রধানমন্ত্রী বাবা-শ্বশুরসহ একই পরিবার থেকে বিএনপির তিন এমপি সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা ইসলামাবাদ যাচ্ছে ইরানি প্রতিনিধি দল, থাকছেন যারা পাকিস্তানে ৬ মার্কিন সামরিক বিমান, আঞ্চলিক উত্তেজনার মাঝে কূটনৈতিক তৎপরতা জোরদার রাবিতে খাবারের দোকানে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড ঘোষণা বিএনপির মনোনয়ন না পেয়ে যা বললেন কনকচাঁপাদেশের সাইটে প্রতারণার বিরুদ্ধে কড়াকড়ি আনছে গুগল

কাতারে যাত্রা বিরতি করবেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার (৭জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
খালেদা জিয়াকে ঢাকা থেকে লন্ডন পৌঁছানোর জন্য বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ সোমবার দুপুর দুইটায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন।
সোমবার বাংলাদেশ সময় রাত নয়টায় এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছেছে।
এদিকে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার কাতারের স্থানীয় সময় রাত আনুমানিক দুইটায় কাতার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। এ সময় বেগম খালেদা জিয়া এক ঘণ্টার জন্য কাতারে অবস্থান করবেন।
খালেদা জিয়ার সঙ্গে সফর সঙ্গী থাকবেন ১৫ জন। এছাড়া এয়ার ক্রুসহ হামাদ মেডিকেল হাসপাতালের চারজন ডাক্তার থাকবেন। যাত্রা বিরতি শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্যেশ্যে যাত্রা করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories