রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী জামায়াত-আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খান ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

ইসরায়েলি ৮ ক্ষেপণাস্ত্রের ৭টিই ভূপাতিত করেছে সিরিয়া: রাশিয়া

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৭৭ বার

ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নিক্ষিপ্ত আটটি ক্ষেপণাস্ত্রের সাতটিই ভূপাতিত করেছে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল ভাদিম কুলিত বলেছেন, সোমবার চারটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গিবিমান আলেপ্পো শহরের দক্ষিণ-পূর্ব অংশের কিছু স্থাপনা লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসময় সিরিয়ার সেনাবাহিনী রাশিয়ার সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘পান্তসির-এস’ ও ‘বাক-এমটু’ ব্যবহার করে সাতটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেয়।

রাশিয়ার এই প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অষ্টম ক্ষেপণাস্ত্রটি আলেপ্পোর শহরতলীতে অবস্থিত আল-সাফিরা এলাকার একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবনে আঘাত হানে। ফলে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়।

সোমবারের ওই বিমান হামলার খবর জানাতে গিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বলেছে, সেদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আগ্রাসনে নিক্ষিপ্ত ‘বেশিরভাগ ক্ষেপণাস্ত্র’ ভূপাতিত করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তির ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়েছে।

ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির একাংশ  দখল করে নেয়ার পর থেকে কৌশলগতভাবে সিরিয়া ও ইসরায়েল যুদ্ধ অবস্থায় রয়েছে। তেল আবিব সিরিয়ার ওপর আগ্রাসন চালানোর জন্য গোলান মালভূমিতে উল্লেখযোগ্য সংখ্যক সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন করে রেখেছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories