শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম সবকিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী স্বপ্ন ছুঁতে গিয়ে কফিনে ফিরলো নওগাঁর আত্রাইয়ের সাত প্রবাসী আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, জব্দ ২ কোটি টাকার পণ্য দেশের বাজারে আবারও কমলো সোনার দাম শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ

নিজে দাঁড়িয়ে থেকে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী !

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৮৩ বার

স্ত্রীর মনে পরপুরুষের ছায়া দেখে ‘হাম দিল দে চুকে সনম’য়ের নন্দিনীর প্রেমিককে খুঁজে দিয়েছিলেন বলরাজ। কিন্তু শেষ পর্যন্ত ভালবাসার কাছে ‘হেরে’ স্বামীর কাছেই ফিরে এসেছিলেন নন্দিনী।

রিল লাইফের সেই বলরাজকে গুনে গুনে দশ গোল দিলেন রিয়েল লাইফের সবলু শর্মা। প্রেমিককে শুধু খুঁজে দেওয়াই নয়, তাঁর সঙ্গে স্ত্রীর বিয়েও দিয়ে দিলেন তিনি! ঘটনাটি ঘটেছে ভারতের আসানসোলে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বেশ কিছুদিন ধরে কানাঘুষোয় শুনেছিলেন স্ত্রী নীতুর পরকীয়ার কথা। স্থানীয় যুবক সুনীল চৌধুরির সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমে মজেছিলেন তিনি। বাড়িতে বুঝিয়ে, অশান্তি করেও লাভ হয়নি। সারাদিনই ফোনে কথা, এমনকী লোকচক্ষুর আড়ালে দেখাও করতেন সুনীল ও নীতু। তাই আর তাঁদে্র মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাননি আসানসোলের সবলু শর্মা।

সোমবার স্থানীয় চন্দ্রচূড় মন্দিরে নীতু এবং তাঁর প্রেমিক সুনীল চৌধুরির চার হাত এক করে দেন তিনি। শুধু তাই নয়, একেবারে ‘অভিভাবক’র মতোই ‘বিদায়ী’ দেন চার বছর আগে বিয়ে করা স্ত্রীকে।

নীতু ও সবলুর এক মেয়ে। মাথা পেতে তাঁর দ্বায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন আসানসোলের গোপালপুরের বাসিন্দা ওই যুবক। গোটা ঘটনাটি গোপনে ঘটে। আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশি কেউই জানতে পারেনি বিয়ের কথা।

আইন ও সমাজ এই ঘটনা মেনে নেবে না জেনেও বিয়েতে রাজি হয়ে যান নীতু। কিন্তু এমন ঘটনা কী আর চাপা থাকে! নীতু ও সুনীলের বিয়ের ছবি ও ভিডিও রেকর্ড হয়ে যায়। দ্রুত ছবি ছড়িয়ে পড়ে।

এই ঘটনার পর স্বামী সবলু শর্মা মুখে কুলুপ আঁটে। বাইরের কাউকে বা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি তিনি। নীতু অবশ্য জানিয়েছেন, স্বেচ্ছায় স্বামীর অনুমতি নিয়ে প্রেমিককে বিয়ে করেছেন তিনি। এই বিয়ের আগে স্বামী তাঁকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories