বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

গাজীপুরের পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেফতার, দেশীয় অস্ত্র জব্দ

পুবাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার

গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরির ভেতরে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণ ও পূবাইল থানার পুলিশ অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধাঁরালো অস্ত্র একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটিং প্লাস, একটি কাটিং কেচি, একটি ছুরি ও একটি চাকু জব্দ করা হয়।
মামলা বাদী ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরির অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন মো. বাবলু (৩৪) জানান, তিনি ফোনের মাধ্যমে জানতে পারেন, রোববার গভীর রাতে ফ্যাক্টরির ভেতরে ৭-৮ জন লোক ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এবং এলাকাবাসী তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। খবর পেয়ে রাত আনুমানিক ৩:৫০টায় তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, স্থানীয় ৪০-৫০ জন লোক ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে গণধোলাই দেন। পরে পূবাইল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে চান মিয়া (২৯), জামালপুর সদর,মো. মামুন (৩০), পূবাইল, গাজীপুর,মো. রাসেল (২৭), নবীনগর, বি-বাড়িয়া,মো. সোহাগ (২৪), ফরিদগঞ্জ, চাঁদপুর,মো. সোহেল (২৬), নকলা, শেরপুরকে আহত অবস্থায় আটক করেন।এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধাঁরালো অস্ত্র উদ্ধার করা হয়।
আহত ডাকাতদের টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে বাদী থানায় হাজির হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,স্থানীয় বাসিন্দাদের সাহসিকতার কারণে সম্ভাব্য একটি বড় ডাকাতি রোধ করা সম্ভব হয়েছে। এলাকাবাসী স্থানীয় প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয়দের আহ্বান জানিয়েছেন।
পূবাইল থানার অফিসার্স ইনচার্জ জানান, বাদীর করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories