বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

ভারতের উদ্বেগ বাড়িয়ে সীমান্তের কাছে যুদ্ধবিমানের ঘাঁটি গাড়ছে চীন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৫৭ বার

ভারতের উদ্বেগ বাড়িয়ে পূর্ব লাদাখের কাছে শিনজিয়ান প্রদেশে যুদ্ধবিমানের ঘাঁটি তৈরি করছে চীন। ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। বলা হচ্ছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আর সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ চীনের। খবর এবিপির।

গণমাধ্যমটি বলছেম, কাশগর ও হগান অঞ্চলে চীনের যুদ্ধবিমানের ঘাঁটি আছে। এই দু’টি বিমানঘাঁটি থেকে দীর্ঘদিন ধরে ভারত সীমান্তে যুদ্ধবিমান নিয়ে আসছে চীনের বিমানবাহিনী। এবার তারা নতুন করে আরও একটি বিমানঘাঁটি তৈরি করছে। এর ফলে চীনের বিমানবাহিনী ভারত সীমান্তে আরও বেশি যুদ্ধবিমান রাখতে পারবে।

লাদাখ অঞ্চলে এতদিন চীনের বায়ুসেনার চেয়ে সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। কারণ, ভারতীয় বিমানবাহিনীর ঘাঁটি চীনের তুলনায় লাদাখের অনেক কাছে। কিন্তু এবার সেই দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে চীনের বিমানবাহিনী। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম নেওয়ার পর লাদাখ অঞ্চলে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করতে চলেছে চীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories