বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা বাংলাদেশের

টঙ্গীর পাগাড়ে দিনদুপুরে ব্যবসায়ীকে হত্যার চেস্টা, ৩ লক্ষ ২০ হাজার টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার

গাজীপুর মহানগরের টঙ্গীস্থ পাগাড় ঝিনুমার্কেট এলাকায় চাউলের আরৎ এ চাউল আনতে যাওয়ার সময় স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল মিয়াকে স্থানীয় হিমেল ও তার ভাই বিশালসহ ১৫/১৬ জন পথরোধ করে দেশীয় ধাঁরালো অস্ত্র দিয়ে মাথা, পিট, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপূর্বক হত্যার চেস্টা ও তিন লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
অভিযোগকারী বিল্লাল মিয়া জানান, গত ১৮ ডিসেম্বর দুপুর ১ টার দিকে তিনি টঙ্গীর পাগাড় বটতলার নিজ দোকান থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে ঝিনুমার্কেট এলাকার চাঁদরিশি স্বপ্ন এন্টারপ্রাইজ চাউলের দোকানে চাউল কিনতে আসার পথিমধ্যে প্রকাশ্য দিবালোকে স্থানীয় রুহুল ওরফে লাদেন এর ছেলে হিমেল, বিশাল এবং বিশালের সহযোগী শুভসহ ১৫/১৬ জন অজ্ঞাত যুবক বিল্লাল মিয়াকে ধাঁরালো অস্ত্র দিয়ে মাথা, পিট, পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও রক্তাক্ত আহত করার পর তার কাছে থেকে ৩ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় । এ সময় স্থানীয় লোকজন ছুটোছুটি করে বিল্লালকে বাঁচাতে এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় সরকারী হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় পৌছে দেন। বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল আপ্রাণ চেস্টা অব্যাহত রেখেছে বলে বিল্লাল মিয়া জানান। বিল্লাল মিয়া আরো জানান, থানায় লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তারপর থেকে স্থানীয় প্রভাবশালী মহলটি হিমেল ও বিশালকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে, ফলে পুলিশী তদন্তে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে আমার ধারনা। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, স্থানীয় ভাবে কোন বিরোধ নেই। ওরা ছিনতাইকারী, এহেন ঘটনার আইনগত বিচার চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories