শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

বিজয় দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি কী সত্যি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার

বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক জনসভায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়। কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে প্রচার করা হয়, ‌‘মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন মহামান্য রাষ্ট্রপতি। কি বন্ধ করবেন না জয় বাংলা স্লোগান?
তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বা বিজয় দিবসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনার নয়। বরং, প্রায় ২ বছর পূর্বে, ২০২৩ সালের মে মাসে পাবনায় নাগরিক সমাজের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্যের।
ভাইরাল হওয়া ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে রিউমর স্ক্যানারের অনুসন্ধানী টিম। যেখানে দেশের একটি টেলিভিশন চ্যানেলের ইউটিউবে পুরোনো ওই ভিডিও পাওয়ায়। ভিডিওর ক্যাপশনের শিরোনাম ছিল, “সরাসরি পাবনায় নাগরিক সমাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠান”। ভিডিওটি ২০২৩ সালের ১৬ মে তারিখে প্রচারিত।
উক্ত ভিডিওটির ২ ঘণ্টা ৫৪ মিনিট পরবর্তী সময়ের দৃশ্যের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির ওই চ্যানেলের লোগোসহ হুবহু সাদৃশ্য পাওয়া যায়, যা প্রমাণ করে দাবিকৃত ভিডিওটি চ্যানেলটির ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই ভিডিওটি থেকে নেয়া হয়েছে।
এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে জানা যায়, ২০২৩ সালের ১৬ মে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নাগরিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সুতরাং, প্রায় ২ বছর পুরোনো একটি সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ভিডিও সম্প্রতি বিজয় দিবসের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories