সোমবার, ১১ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুবায়েরপন্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ বার

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন জুবায়েরপন্থী অনুসারীরা। বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে মুলাইদের পল্লী বিদ্যুৎ এলাকায় এই বিক্ষোভ করেন তারা। এতে এক ঘণ্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটে তৈরি হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে মাঠ দখল নিয়ে মাওলানা সাদ ও জুবায়েরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
বিক্ষোভকারীরা বলেন, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে থাকা জুবায়েরপন্থীদের গতরাতে মাঠ থেকে মারধর করে বিতাড়িত করা হয়েছে। এসময় সাথীদের রক্তের বন্যায় পবিত্র ইজতেমা ময়দান রক্তাক্ত হয়েছে, সাথীদের মারধর করেছে। যতক্ষণ না পর্যন্ত সাদপন্থিদের কাছ থেকে মাঠ উদ্ধার করে জুবায়েরপন্থীদের বুঝিয়ে দেয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জয়নাল আবেদীন মন্ডল বলেন, ইজতেমা ময়দানে সংঘর্ষে হতাহতের ঘটনায় জুবায়েরপন্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ আছে। আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথা হচ্ছে।

Add New Post

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories