রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

জোড় ইজতেমার অনুমতি ও মাওলানা সাদের উপস্থিতি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার

নিশ্চিতের দাবিতে অবস্থান কর্মসূচি
আগামী ২০ ডিসেম্বর থেকে টঙ্গী ইজতেমা ময়দানে ৫ দিনের জোড় ইজতেমায় মাওলানা সাদের উপস্থিতির দাবিতে পুলিশ কমিশনারের কাছে স্বারকলিপি ও অবস্থান ধর্মঘট পালন করেছে সাদ অনুসারীরা।
রোববার সকাল ১০ টার দিকে সচেতন ছাত্র সমাজের ব্যানারে ঢাকা জয়দেবপুর সড়কের পাশে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সামনে অবস্থান করে। এসময় বিপুল সংখ্যক মুসল্লির উপস্থির কারণে কিছু সময় যানচলাচল ব্যহত হয়।
মাওলানা সাদ অনুসারী মিডিয়া সমন্বয়ক আবু সায়েম জানান, আগামী ২০ ডিসেম্বর টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমার অনুমতি ও মাওলানা সাদকে আসার নিশ্চয়তা দেয়ার দাবি জানিয়েছেন তারা।
এসময় আগামীকাল সোমবার রাত ১২টার মধ্যে দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories