বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার

গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ে (ফ্যাশন ডিজাইন টেকনোলজি) দ্বিতীয় বর্ষের ছাত্রী। ১৩ ডিসেম্বর রাতে এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানায় মামলাটি করা হয়।
অভিযুক্তের নাম মো. সজিব হাওলাদার (২৬)। তিনি পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকার ইউনুস আলী ড্রাইভারের ছেলে।
জানা যায়, সজিব হাওলাদারের সঙ্গে ওই ছাত্রীর গত সাড়ে তিন বছর পূর্বে পরিচয় হয় এবং প্রেমের মাধ্যমে সু-সম্পর্ক গড়ে ওঠে। উক্ত সর্ম্পকের জেরে সজিব গত ২০২২ সালের সেপ্টেম্বর ১০ তারিখ সকালে পূবাইল থানাধীন একটি রিসোর্টে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং নগ্ন ভিডিও ধারণ করে।পরবর্তীতে সজিব উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। সর্বশেষ গত ৩০ অক্টোবর সকালে পূবাইল থানাধীন আপন ভুবন ও শুটিং স্পষ্টে ঝুপড়ি ঘরের ভিতরে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আবারও জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী বিভিন্ন সময় সজিব হাওলাদারকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানায়
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন একজন ছাত্রী। সজিব হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories