শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

সৎ বাবার বিরুদ্ধে মেয়ের গুরুতর অভিযোগ, গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৪২ বার

পটুয়াখালীর মহিপুরে সৎ মেয়েকে (১৬) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সৎ বাবা ইউসুফ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে কিশোরীর মা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রাতেই তাকে গ্রেপ্তার করে।

মহিপুর থানা পুলিশ জানায়, পাঁচ বছর আগে কিশোরীর মা দ্বিতীয় স্বামী হিসেবে ইউসুফ ফকিরকে বিয়ে করে কক্সবাজারে বসবাস করতেন। করোনা মহামারি পরিস্থিতিতে সরকারের ঘোষিত লকডাউনের কারণে স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় অবস্থান করছিলেন তিনি। গত ১৩ জুলাই কিশোরী তার নানা বাড়ি থেকে কুয়াকাটার মেলাপাড়া এলাকায় মায়ের বাড়িতে বেড়াতে আসে। এ সময় ইউসুফ কিশোরীকে বেড়াতে নিয়ে যাবার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার বেশ কয়েকদিন পর কিশোরীর মা তার কাছে নানা বাড়িতে গেলে পুরো বিষয়টি মাকে জানায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, অভিযুক্ত ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহয়তায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories