বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল নাটকের শুটিংয়ে ফিরলেন ফজলুর রহমান বাবু আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ভোরে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার

গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই তাজবির হোসেন শিহান (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরায় একটি কলসেন্টারে চাকরি করতেন।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে ৫ জন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকে লাশ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories