বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

যাত্রী ছাড়াই ভারতে গেল মিতালী এক্সপ্রেস

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬১ বার

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন, মিতালী এক্সপ্রেস সার্ভিস। পাঁচ মাস বন্ধ থাকার পার আজ বুধবার দুদেশের মধ্যে ট্রেন সার্ভিস আবার চালু হলো। আজ বাংলাদেশ থেকে ভারতে গেছে মিতালী এক্সপ্রেস। তবে যাত্রী ছাড়া।
এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের শান্টিং ইয়ারের কাছেই খোলা আকাশের নিচে পড়ে ছিল। সবশেষ ট্রেনটি যাত্রী নিয়ে ৫ আগস্ট ভারত থেকে বাংলাদেশে আসে। পরে ভারতীয় রেল কর্তৃপক্ষ ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়ায় সেটি বাংলাদেশেই আটকে পড়ে। গত সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের পরই ভারতে গেল এ ট্রেনটি।
এদিন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলো হলদিবাড়ি স্টেশন পর্যন্ত পৌঁছে দেয়। সেখান থেকে ভারতীয় ইঞ্জিন ট্রেনটি হলদিবাড়ি স্টেশনের মেনটেনেন্স শেডে ট্রেনটি নিয়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories