বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ভারতীয় রুপি ইতিহাসের সর্বনিম্ন দরে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার

মার্কিন ডলারের বিপরীতে দরপতনের নতুন রেকর্ড গড়েছে ভারতীয় রুপি। মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে ৮৪ দশমিক ৮৫ রুপিতে লেনদেন হয়েছে ভারতের মুদ্রা, যা গত সপ্তাহের সর্বনিম্ন ৮৪ দশমিক ৭৫৭৫ রুপিরও কম।
একইসঙ্গে, ১০ বছরের সরকারি বন্ডের ফলন (বন্ডে বিনিয়োগ থেকে প্রাপ্ত আয়ের হার) ২ বেসিস পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৯৫৪ শতাংশে।
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে সঞ্জয় মালহোত্রার নিয়োগের ঘোষণার পর সুদের হার কমানোর প্রত্যাশা বাড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মালহোত্রা আগামী ১১ ডিসেম্বর থেকে দায়িত্ব গ্রহণ করবেন। বিদায়ী গভর্নর শক্তিকান্ত দাসের ছয় বছরের মেয়াদ মঙ্গলবার শেষ হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব সচিব হিসেবে দায়িত্ব পালন করা সঞ্জয় মালহোত্রাকে তিন বছরের জন্য আরবিআই গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মালহোত্রার নিয়োগ মুদ্রানীতিতে ‘ডোভিশ’ মনোভাব আনতে পারে। শক্তিকান্ত দাস এবং আরবিআইয়ের ডেপুটি গভর্নর মাইকেল পাত্রা এর আগে মুদ্রানীতিতে ‘হকিশ’ অবস্থান ধরে রেখেছিলেন। জানুয়ারিতে পাত্রার মেয়াদ শেষ হলে নতুন সদস্য নিয়োগ করা হবে।
রুপির মান নিয়ে উদ্বেগ
ট্রেডাররা জানিয়েছেন, রুপির পতন রোধে এরই মধ্যে হস্তক্ষেপ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে। তবে ৬ ডিসেম্বর নগদ সংরক্ষণ অনুপাত (সিআরআর) কমানোর মাধ্যমে কার্যত মুদ্রানীতি শিথিল করেছে তারা।
বিদেশি ব্যাংকের এক ট্রেডার জানিয়েছেন, আরবিআই যদি প্রবৃদ্ধি-কেন্দ্রিক নীতি গ্রহণ করে, তবে সুদের হার কমে যেতে পারে। এতে মুদ্রার মান আরও কমবে।
তিনি পূর্বাভাস দিয়েছেন, ২০২৫ সালের মার্চের মধ্যে ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ৮৬-তে নেমে যেতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories