বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বেশি দামেও রাজধানীর বাজারে ভোজ্যতেলের সংকট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার

সারা দেশের বাজারে চলমান সংকটের মধ্যে সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে সরকার। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৮ টাকা বাড়ানো হলেও এখনও রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে দেখা মিলছে না ভোজ্যতেলের।
খুচরা বিক্রেতাদের অভিযোগ, সরকার থেকে দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দেয়া হলেও এখনও তেল পাচ্ছেন না তারা। কোম্পানি পর্যায় থেকে কোন বিক্রেতারও মেলেনি দেখা। ফলে বাজারে এসে পৌঁছায়নি নতুন দামের ভোজ্যতেল।
তবে আগামী সপ্তাহের শুরু থেকেই বাজারে তেলের এই সংকট কেটে যাবে বলে আশা তাদের। মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামলী খুচরা বাজার ঘুরে তেল সংকটের এমন চিত্র দেখা গেছে।
বরিশাল স্টোরের রাসেল বলেন, তেলের দাম বাড়ছে তারপরও তেল পাচ্ছি না। তেলের কোন গাড়িও আসছে না অর্ডার নিতেও আসেনি এখন পর্যন্ত। গত পরশুদিন (রবিবার) এসেছিল তেল দেয়নি এক বোতলও। তেল চাইলে বললো তেল নেই।
তিনি বলেন, কয়েকদিন পর পর তেলের অর্ডার নিতে আসে। এখন দাম বাড়ছে কাল পরশু আবার অর্ডার নিতে আসবে। শুক্রবার, শনিবার থেকে তেলের সংকট কেটে যাবে।
অন্য এক দোকানি আহমেদ আলী শুভ বলেন, কোন কোম্পানির লোকই এখন তেল দিচ্ছে না। কয়েকদিন আগেও সবাই ঠিক মতো তেল দিয়েছে। বসুন্ধরা কোম্পানি এখানে শুধু আমাদের তেল দিতো কিন্তু সেই বসুন্ধরা কোম্পানিও বেশ কিছুদিন তেল দেয় না। সবশেষে আজ থেকে ৪-৫ দিন আগে এসেছিল। তখন মাত্র ২ বোতল তেল দিয়ে গেছে। ফ্রেশ কোম্পানি কয়েকদিন আগেও ভরপুর তেল দিয়েছে। এখন দেয় না। তবে দাম বাড়ছে তো ২-১ দিনের মধ্যে আবার তেল দিবে।
এদিকে বাজার ঘুরে আজকের বাজারে বিক্রিত তেলের দাম জানতে চাইলে অধিকাংশ দোকানিই জানান, দোকানে দুই, চার বোতল যে তেল আছে সেগুলোর পুরাতন দাম বোতলের গায়ে লিখে দেয়া। ফলে বাাড়তি দামে বিক্রির সুযোগ নেই।
এছাড়া নতুন দামের তেল বাজারে ঢুকলে বডি রেটে (নির্ধারিত দামে) বিক্রি করা হবে। তাই নতুন তেল বাজারে না আসা পর্যন্ত এখনই দাম সম্পর্কে কিছু বলতে পারছেন না বলে জানান তারা।
এদিকে বিগত প্রায় সপ্তাহ খানেক আগে থেকেই রাজধানীর বাজারে সংকট দেখা দেয় সয়াবিন তেলের।
সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ৮ টাকা বাড়িয়ে ১৫৭ টাকায নির্ধারণ করা হয়েছে।
নতুন এ দাম সোমবার থেকেই কার্যকর হবে বলে জানান তিনি।
আগে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৭ টাকা বিক্রি করা হতো। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৪৯ টাকা ছিল।
বাণিজ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরবরাহ সংকট হয়েছে। এর ফলে দেশে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা মজুতদারি করছে, সেই তৎপরতাও লক্ষ্য করা গেছে বলে জানান শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রি এবং বাজারে ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক রাখতে মনিটরিং জোরদার করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories