বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বাদামীর ইন্তেকাল

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার

গাজীপুরের প্রবীণ সাংবাদিক, ডেইলী নিউ নেশন পত্রিকার গাজীপুর প্রতিনিধি, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য, নজরুল ইসলাম বাদামী ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে — রাজেউন)। তিনি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:স্বাস ত্যাগ করেন।
পারিবারীক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন। তার ছেলে বাদামী বিপ্লব বর্তমানে ডেইলী নিউ নেশন পত্রিকার সাংবাদিক হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।
মরহুমের নামাজে জানাজা আজ (বৃহস্পতিবার) বাদ জোহর গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
নজরুল ইসলাম বাদামীর মৃত্যুতে গাজীপুরের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর সকল সাংবাদিক সংগঠন ও এর নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
মরহুমের ছেলে বাদামী বিপ্লব, পিতার জানাজায় অংশ গ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তার রুহের মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories