সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :

নিহত বাংলাদেশির পরিবারকে সাড়ে ৪০ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে ফি‌জি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার

দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মো. রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ৪০ লাখ ৫০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিজি সরকার। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) ক্যানবেরার বাংলাদেশ হাইক‌মিশন এ তথ্য জা‌নিয়েছে।
হাইক‌মিশন জানায়, ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি রায়হান আলীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ হিসেবে ফিজি সরকার সম্প্রতি ৭৫ হাজার ফিজিয়ান ডলার (৪০ লাখ ৫০ হাজার টাকা) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বাংলাদেশ হাইকমিশনকে ফিজি সরকার এ ক্ষতিপূরণের সিদ্ধান্ত অবহিত করে। এ অর্থ নিহত রায়হানের বাবাকে দেয়া হবে।
রায়হান আলী ফিজির ডিজাইন ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেডে কর্মরত থাকা অবস্থায় ২০২৩ সালের ২৭ জুন গাড়ির চাকা বিস্ফোরণে মৃত্যুবরণ করেন। সেসময় বাংলাদেশ হাইকমিশন তার মৃত্যুজনিত ক্ষতিপূরণ দেয়ার জন্য ফিজি সরকারকে অনুরোধ করে এবং এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রাখে।
মৃত্যুর পর পরিবারের সম্মতিতে রায়হান আলীকে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ফিজিতে দাফন করা হয়। রায়হান আলী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories