রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

টঙ্গীর তুরাগ নদের তীরে ৫ দিনের জোড় ইজতেমা শুরু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার

টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে আগামী ৩১ জানুয়ারি থেকে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।এর প্রস্তুতি স্বরুপ আজ শুক্রবার সকাল থেকে নদের তীরে ইজতেমা মাঠের টিনশেড মসজিদে শুরু হয়েছে পাঁচ দিনের ‘জোড়’ ইজতেমা। এতে অংশ নিয়েছেন রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার কয়েক হাজার মুসল্লি। বিশেষ দোয়ার মাধ্যমে আগামী ৩ ডিসেম্বর এ জোড় শেষ হবে।
তাবলিগ জামাত দুই ভাগে বিভক্ত। এক ভাগে ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী, অন্য ভাগে শুরায়ী নেজাম বা বাংলাদেশের মাওলানা জুবায়ের হোসাইন অনুসারীরা। তাঁদের মধ্যে বিবদমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই ভাগে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন। চার দিন বিরতি দিয়ে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইজতেমা করবেন সাদ কান্ধলভীর অনুসারীরা। এখন যাঁরা মাঠে ‘জোড়’ ইজতেমা শুরু করেছেন, তাঁরা শুরায়ী নেজাম বা জুবায়েরের অনুসারী।
তাবলিগ জামাতের সাথীরা জানান, প্রতিবছর ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে কহর দরিয়া তুরাগতীরের ইজতেমা মাঠে পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হয়। এখানে তাবলিগের সাথীরা সারা বছরের কাজের বর্ণনা করেন এবং বড়দের পথ প্রদর্শন লাভের সুযোগ পান। এ জন্য সারা বছর তাবলিগ জামাতের সাথিরা জোড়ের অপেক্ষায় থাকেন। এই জোড়কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরের শুরায়ী নেজামের মুরব্বিরা একত্র হন।
প্রথম পর্বের ইজতেমার গণমাধ্যম সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান জানান, আজ ফজরের নামাজের পর বিশেষ বয়ানের মধ্য দিয়ে আমাদের পাঁচ দিনের জোড় শুরু হয়েছে। এখানে অংশ নিচ্ছেন সারা দেশের ৩ চিল্লার সাথি ও অন্তত ১ চিল্লায় (৪০ দিন) সময় দিয়েছেন, এমন আলেমরা। এই জোড় আমাদের দাওয়াতের কাজের চেতনার স্পন্দন। দাওয়াতের কাজের নকশা এখান থেকেই শুরু হয়। নকশার ওপর কাজ ও কাজের সাথীদের পথ চলতে হয়।
সরেজমিনে দেখা যায়, পুরো ইজতেমা মাঠেই এখন মুসল্লিদের আনাগোনা। এর মধ্যে মূল কাজ পরিচালিত হচ্ছে ইজতেমা মাঠের টিনশেড মসজিদ থেকে। মসজিদের ভেতর জায়গা না থাকায় অসংখ্য মুসল্লি সামিয়ানা টানিয়ে মাঠে অবস্থান করছেন। টিনশেড মসজিদ থেকে বয়ান হচ্ছে, তাঁরা সেটি শুনছেন। পাশাপাশি ইসলামি বই পড়ে ও আলোচনা করে সময় কাটাচ্ছেন। এর মধ্যে দুপুরে বড় জামাতে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories