বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

গাজীপুরে স্ত্রীকে কটাক্ষ করায় হত্যা. লাশ গুমের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩৯ বার

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে কটাক্ষ করায় ফোন করে ডেকে নিয়ে রেক্সি বাবু রোজারিওকে (৪৩) ছুরিকাঘাতে হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়। পরে অপহরণের নাটক সাজিয়ে তার বাবার কাছে ৫০ লাখ টাকা দাবী করে অভিযুক্ত।
শনিবার (২৬ অক্টোবর) সকালে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে এসব তথ্য দিয়েছেন গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
ঘটনার প্রায় ৪ মাস পর ডোবা থেকে রেক্সি বাবু রোজারিও গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের মুকুল রোজারিওর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত লিংকন জন রোজারিওকে (৩৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তার লিংকন একই গ্রামের মৃত লিও রোজারিওর ছেলে।
শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের সুলতান উদ্দিনের মালিকানাধীন মাছের ঘের থেকে লিংকন জন রোজারিওকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন। লিংকন ওই মাছের ঘেরে ভুয়া নাম পরিচয় দিয়ে চাকরি নিয়েছিল।
পরে অভিযুক্তর স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা-ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার দড়িপাড়া গ্রামের রেললাইনের পাশের ডোবা থেকে পুলিশ রেক্সি বাবুর মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা মুকুল রোজারিও জানান, গত ১০ আগস্ট দুপুরে আমার একমাত্র ছেলে রেক্সি বাবু রোজারিওর মোবাইল ফোনে একটি নাম্বার থেকে একটি ফোন আসে। পরে সে তার মা’কে দড়িপাড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ওইদিন গভীর রাতেও ছেলে বাড়ি ফিরে না আসায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে রাতেই কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করি।
তিনি আরও জানান, পর্যায়ে আমার ছেলের মোবাইল থেকে ফোন করে অজ্ঞাত ব্যক্তিরা জানায় ছেলেকে জীবিত পেতে হলে ৫০ লাখ টাকা মুক্তিপণ নিয়ে গাজীপুর শালবনে আসেন। এরপর থেকে ছেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরে তার ছেলের পূর্ব পরিচিত লিংকন জন রোজারিওর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন লিংকনসহ তার সহযোগীরা কয়েকজন মিলে রেক্সি বাবু রোজারিওকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। অপহরণের এক সপ্তাহ পর তিনি কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তার ছেলেকে অপহরণ ও হত্যার অভিযোগ করেন।
পুলিশের অপর একটি সূত্র জানায়, আসামী লিংকন জন রোজারিও একদিন রেক্সি বাবু রোজারিওকে কটাক্ষ করে বলে, তুই হিজড়া। তখন সে বলে, তোর বউকে আমার কাছে একদিনের জন্য দিস, তাকে দেখিয়ে দিবে আমি হিজড়া কি না। এর জেরে ক্ষিপ্ত হয়ে সে রেক্সি বাবু রোজারিকে হত্যা করে মৃতদেহ ডোবায় ফেলে রেখে অপহরণের নাটক সাজায় বলে অভিযোগ করা হয়েছে।। ঘটনার পর থেকে লিংকন পলাতক ছিল।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর কবির জানান, বাদী মুকুল রোজারিওর সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে আসামী লিংকন জন রোজারিওর অবস্থান নিশ্চিত হই। পরে নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামের সুলতান উদ্দিনের মালিকানাধীন মাছের ঘেরে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে লিংকন ভিকটিমকে ছুরিকাঘাতে হত্যা এবং লাশের সঙ্গে বালির বস্তা বেঁধে ডোবায় ফেলে দেওয়ার কথা স্বীকার করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories