বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গ্যাস লিকেজে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আশঙ্কাজনক জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী দেশে সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী রাঙামাটির সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের ফের অবরোধ, বিশেষ নিরাপত্তায় রাঙ্গামাটির সাজেক ছাড়লো ২৯০০ পর্যটক রাঙ্গামাটির সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ বিভ্রান্তিকর সংবাদে ক্ষতিগ্রস্ত সাতকানিয়ার মেলা, বন্ধ না করার আহ্বান এক গ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামও ইরান থেকে সরানো হবে না: রেজায়ি অগ্রহণযোগ্য, নির্বোধ মন্তব্য ফ্রান্সের অস্থিরতা নিয়ে ট্রাম্পের কথার জবাবে মাক্রোঁ

টঙ্গীতে পাওনা ৪শ টাকা আনতে গিয়ে, প্রতিপক্ষের ছোঁরাকাঘাতে আহত কিশোরের মৃত্যু

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৩০ বার

মৃণাল চৌধুরী সৈকত
পূর্ব পরিচয়ের সূত্র ধরে মিলন নামে এক ব্যক্তিকে ধার দেয়া ৪শ টাকা আনতে গিয়ে কথা কাটাকাাটির এক পর্যায়ে অপর কিশোর মো. সজিব (১৯) এর ছোঁরাকাঘাতে আহত কিশোর কিশোর মো. সালমান (১৮) ১৩ দিন বাসায় চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা গেছে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায়।
টঙ্গী পূর্ব থানার এস আই মো. ইয়াছিন আরাফাত জানাান, মো. সালমান (১৮), মিলন মিয়া এবং সজিব হোসেন স্থানীয় মরকুন পশ্চিম পাড়া এলাকায় বসবাস করে আসছে। পরিচয়র সূত্রে মিলন নামক ব্যক্তি মো. সালমানের কাছ থেকে ৪শ টাকা ধার নেয়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও টাকা ফেরৎ না দেয়ায়। গত ৩ জুলাই-২০২১ ইং সালমান ওই টাকা আনতে মিলনের কাছে গেলে। মিলন টাকা ফেরৎ দিতে টালবাহানা করে। এ নিয়ে সালমান ও মিলনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলনের সহযোগী মরকুন পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কুড়িগ্রাম গ্রামের মৃত জমসেদ আলীর ছেলে মো. সজিব ধাঁরালো ছোঁরা দিয়ে পিছন থেকে সালমানের বাম কানের নীচে স্ব-জোরে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত সালমানকে উদ্ধার করে টঙ্গীস্থ শহীদ অঅহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে চিকিৎসা চলমান অবস্থায় আজ ভোর ৪ টায় মো. সালমান মারা যায়। খবর পেয়ে টঙ্গী থানার এস আই ইয়াছিন আরাফাতসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ এবং ঘটনার সাথে জড়িত মো. সজিব কে গ্রেফতার করে। ঘটনার পর থেকে মো. মিলন পলাতক রয়েছে। পুলিশ মিলনকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে।
নিহত মো. সালমান জামালপুর জেলার বকশিগঞ্জ থানার ফুলদোপাড়া গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে বলে জানা গেছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories