শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার

স্বামীর দাবীকৃত টাকা না দেওয়ায় আট মাসের দাম্পত্য জীবনের শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন স্বামী। এমন অভিযোগে স্বামীর বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে থানায় মামলা করেছেন স্ত্রী।
শনিবার টঙ্গী পূর্ব থানায় এ মামলা করেন টঙ্গীর গোপালপুর এলাকায় বসবাসরত ২৯ বছর বয়সি এক নারী। বাদী ও আসামি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। তারা টঙ্গীর গোপালপুর এলাকায় ভাড়ায় বসবাস করেন।
মামলার এজাহারে বলা হয়, বাদীর সঙ্গে জনৈক আল আমিন ইসলামের (৩০) আট মাস আগে বিয়ে হয়। আসামি আল আমিন গোপনে স্বামী-স্ত্রীর শারীরিক মিলনের ভিডিও ধারণ করেন যা স্ত্রীর জানা ছিল না। সম্প্রতি আসামি বাদীর কাছে টাকা দাবি করে ও টাকা না পেলে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিবে বলে হুমকি দেয়। স্বামীকে টাকা না দেওয়ায় বাদীর সঙ্গে বৈধভাবে করা শারীরিক সম্পর্কের গোপন ভিডিও ৩ অক্টোবর একটি ফেসবুক আইডিতে পোস্ট করে ছড়িয়ে দেয়। একই উদ্দেশ্যে আাসামি বাদী ও তার আত্মীয় স্বজনের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে ভিডিও পাঠিয়ে বাদীর সম্মানহানি করে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories