রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

আমিরাতে লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন বাংলাদেশি মনসুর

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৬৫ কোটি টাকারও বেশি) জিতেছেন প্রবাসী বাংলাদেশি আবুল মনসুর আবদুস সবুর।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’ বৃহস্পতিবার (৪ অক্টোবর) তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫০ বছর বয়সী এই বাংলাদেশি আবুধাবিতে ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত। তিনি দীর্ঘ ১৭ বছর ধরে লটারির টিকিট কিনছিলেন। সর্বশেষ তিনি ও তার কয়েকজন বন্ধু পাঁচটি টিকিট কিনেছিলেন।
পুরস্কার জেতার পর র‌্যাফল ড্র অনুষ্ঠান থেকে মনসুরকে ফোন করে কর্তৃপক্ষ। বিজয়ী হওয়ার খবরে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। মনসুর বিশ্বাসই করতে পারছিলেন না যে, এত বড় লটারি তিনি জিতেছেন।
পুরস্কারের এই অর্থ দিয়ে কী করবেন জানতে চাইলে তিনি বলেন, এই অর্থ দিয়ে তিনি তার পরিবারকে সহায়তা করবেন। সেই সঙ্গে তার বহু দিনের স্বপ্ন নিজের একটি ব্যবসা শুরু করবেন।
‘আমি এতটাই উচ্ছ্বসিত যে, আমি কী বলবো সেই ভাষা হারিয়ে ফেলেছি,’ যোগ করেন মনসুর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories