শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফুলপুর থানা পুলিশের অভিযানে ১৬৬ বস্তা ভারতীয় জিরা ভর্তি কভারভ্যানসহ গ্রেফতার-২

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ভারতীয় আমদানিকৃত জিরা কভারভ্যানে করে হালুয়াঘাট থেকে ঢাকায় নিয়ে যাওয়ার সময় ফুলপুর থানা পুলিশের হাতে আমদানিকৃত ১৬৬ বস্তা জিরা ভর্তি কভারভ্যানসহ ২ জন আটক হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলামের দিকনির্দেশনায় ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মোহম্মদ আব্দুল হাদীর নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে ফুলপুর থানা পুলিশের এস আই সবুজ মিয়া ,এ এস আই ফরহাদ আল মামুন সহ সঙ্গীয় পুলিশ কনস্টেবল মোঃ জুবায়ের হোসেন, মোঃ ফারুক মিয়া, মোঃ রাশেদুল ইসলাম, মোঃ শাহীন আলমসহ ফুলপুর পৌর এলাকায়
রাত্রীকালীন ডিউটিতে নিয়োজিত থাকার সময় ভোর রাতে ফুলপুর গোলচত্তরের উত্তর পাশে মিত্র ওষুধ ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর একটি ট্রাক আটক করে। ট্রাকটি আটকের পর তল্লাশি করে ১৬৬টি বস্তা ৪,৯৮০ কেজি জিরা পাওয়া যায়, যাহার আনুমানিক বাজার মুল্য ২৯,৮৮,০০০/- (উনত্রিশ লক্ষ, আটাশি হাজার) টাকাসহ গাড়ীতে থাকা
আসামী মোঃ মমিন উল্লাহ মমিন (২৫), পিতা- মুনছুর আলী, মাতা- মনোয়ারা খাতুন, সাং-আকনপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, ইমন মিয়া (২১), পিতা- মো. মিলন মিয়া, মাতা- বানেছা খাতুন, সাং-জয়রামকুড়া, বর্তমান সাং-আকনপাড়া, থানা-হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। পরে তাদের নামে ময়মনসিংহ এর ফুলপুর থানার ,মামলা নং-২৪, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কভারভ্যান সহ জিরা থানায় আটক রয়েছে,আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories