সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিল দলের সুবিধাবাদীরা : বাহাউদ্দিন নাছিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৫২৯ বার

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দলেরই সুবিধাবাদীরা শেখ হাসিনাকে যারা মাইনাস করতে চেয়েছিল, এখন আবার তারাই পদ দখল করে বসে আছে।  

শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র কারাবন্দি দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।বাহাউদ্দিন নাছিম বলেন, ওয়ান ইলেভেনের তথাকথিত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ৫০ জন শীর্ষ দুর্নীতিবাজের যে তালিকা করা হয় সেখানে আমার নাম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের অনেক নেতার নাম ছিল। তাদের ক্ষমতা গ্রহণের ঠিক আগেই যারা ক্ষমতায় ছিল সেই বিএনপির মাত্র কয়েকজন ছিল সে তালিকায়।

অর্থাৎ সেনা সমর্থিত সরকারের উদ্দেশ্য ছিল জনগণের কাছে রাজনীতিবিদদের ঘৃণিত করা। তারা যেন রাজনীতিকে আর শ্রদ্ধা না করে।

সুবিধাবাদী সব সময় সুবিধাবাদী উল্লেখ করে তিনি বলেন, তাদের কোনো রাজনীতি নেই। তেলবাজদের কোনো রাজনীতি নেই। চোরদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্যই শেখ মুজিব বাকশাল সৃষ্টি করেছিলেন। তিনি সাধারণ দুঃখী মানুষের জন্য কাজ করতে চেয়েছিলেন। কিন্তু জাতির পিতা সে কাজ শেষ করে যেতে পারেননি। সুবিধাবাদীরা তাকে সপরিবারে হত্যা করে। তাই সে রকম অপতৎপরতা আর চালাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এসময় সবাইকে মিলে সম্প্রীতির ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories