বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

দরিদ্র অসহায় ও বস্তিবাসীর সুখে-দুঃখে পাশে থেকে কাজ করাই আমার স্বপ্ন : মো. সাহাবুদ্দিন

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার

অর্ন্তবর্তীকালীন সরকারের সময়কালীন জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী এবং শহীদ জিয়াউর রহমানের আর্দশের সৈনিক হিসেবে গাজীপুর মহানগর ৫৭ নং ওয়ার্ডের দরিদ্র অসহায় ও ভরান মাজার বস্তিবাসীর সুখে-দুঃখে, বিপদ-আপদে পাশে থেকে এবং তাদের হয়ে আগামী দিনগুলোতে আমি আমার দলীয় সহকর্মীদের নিয়ে দলীয় শৃংখলা রক্ষা করে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আর এ জন্য চাই, আমার সহযোদ্ধা দলীয় কর্মী, ভাই, বন্ধু এবং এলাকাবাসী সকলের সহযোগীতা ও ভ্রাতৃত্ববোধ।
ভরাণ মাজার ইউনিট যুবদলের সভাপতি প্রার্থী মো. সাহাবুদ্দিন আহমেদ এ ভাবেই বলছিলেন তার মনে স্বপ্ন গাথা অব্যক্ত কথাগুলো।
তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে হাজার হাজার মিথ্যা মামলা মাথায় নিয়ে এবং জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ণ সহ্য করে, পরিবার পরিজনদের দূরে সরিয়ে-বছরের পর বছর দূর্বিসহ জীবন যাপন করতে হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপিসহ অঙ্গ-সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের। যার রোষানল থেকে রেহাই পাইনি আমি নিজেও। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মূখে গত ৫ আগষ্ট সেই অত্যাচারী সরকারের পতন হয়েছে এবং অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মুক্ত হয়েছি। যে ভাবে আমি ও আমার দলীয় সহযোদ্ধারা-জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে এবং আগামী দিনে, আমরা যাকে গাজীপুর-২ আসনে সাংসদ প্রার্থী হিসেবে দেখতে চাই-রাজপথ কাপানো সৈনিক এবং মহানগর যুবদলের অহংকার জনাব মো, রাকিব উদ্দিন সরকার পাপ্পু ভাইয়ের দিক-নির্দেশনায় সম্প্রতি দেশের নোয়াখালী জেলায় ঘটে যাওয়া ভয়াবহ বন্যায়, গাজীপুর মহানগর যুবদলের পক্ষ থেকে বন্যাদূর্গত ও ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে খাদ্য ও উপহার সামগ্রী বিতরণে অংশ নিয়েছি। ঠিক তেমনী ভাবে, আগামী দিনগুলোতে দেশের এবং এলাকার বিপদগ্রস্থ দরিদ্র অসহায় নিপীড়িত জন-মানুষের পাশে থাকার মনোস্থির করেছি এবং সেই লক্ষ্যে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করছি। আশা করছি সকলেই আমাকে সহযোগীতা করবেন।
মো. সাহাবুদ্দিন আহমেদ বলেন, সম্প্রতি আমার নাম জড়িয়ে কিছু কিছু ব্যক্তি মিথ্যা অপ-প্রচার চালাচ্ছে। এটা মোটেও কাম্য নয়। মানুষ মাত্রই ভূল হয়। ভূলের উর্দ্ধে কেউ নয়। বিগত দিনে আমার কোন ভূল হয়ে থাকলে বা আগামীতে ভূল হলে-বলবেন, শোধরে নেবো। কিন্তু, অনুগ্রহ করে মিথ্যা অপ-প্রচার করবেন না। আমার জন্য দলের নামে কূৎসা রটাবেন না, এটা সকলের প্রতি আমার আহবান রইলো।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories