বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

তারাকান্দায় যুবদলের কর্মীসহ পরিবারের ৭ জনকে কুপিয়ে আহত

তারাকান্দা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার

ময়মনসিংহের তারাকান্দায় যুবদল কর্মী আবু সাঈদ ও মহিলাসহ পরিবারের ৭ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ। জানাযায়,উপজেলার তারাকান্দা ১নং ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের (যুবদলকর্মী) আবু সাঈদ ও একই গ্রামের পাশের বাড়ির হারুন অর রশিদ,আ: মালেক গংদের সাথে পূর্বের শত্রুতার জের ধরে মনোমালিন্য চলছিল।
তারই প্রেক্ষিতে বুধবার আবু সাঈদের ফিশারিতে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে হারুন অর রশিদ গংরা পুকুরে বিষ প্রয়োগ করে চাষকৃত শিং,টেংরা ও দেশীয় প্রজাতির মাছ, যার বাজার মূল্য পাঁচ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে যুবদল নেতা আবু সাঈদসহ, তার মা সাফিয়া খাতুন,ছোট বোন মৌসুমি আক্তার ও নূর জাহান,আব্দুস সালাম,লিয়া আক্তার,রিমা আক্তার কে কুপিয়ে গুরুতর আহত করে।
আহতদের উদ্ধার করে স্থানিয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে আবু সাঈদ বাদি হয়ে তারাকান্দায় থানায় মামল দায়ের করা হয়েছে। আবু সাঈদ বলেন, ওরা আমাকে হত্যার জন্য বিভিন্ন সময় হুমকি দমকি দিত। ঘটনার দিন আমাকে খুন করার জন্য রামদা দিয়ে আমার মাথায় কুপ দিলে সরে গেলে অল্পের জন্য (ঘারে) শরীরে লাগে। তাই আমি প্রসাশনের কাছে সঠিক বিচার চাই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories