শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে হামলা ভাংচুর, আহত-১২

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার

দীর্ঘ ১৯ পর অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিনব্যাপী মিলগেট এলাকায় বৃহত্তর নোয়াখালী ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন হারিকেন প্রতীকের প্রার্থী মো.তৌহিদুজ্জামান শিমুল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খেজুর গাছ প্রতিকের মো. দ্বীন মোহাম্মদ (নীল মিয়া)।দিনব্যাপী শান্তিপূর্ন নির্বাচন শেষে ফলাফল ঘোষণার আগ মূহুর্তে পরাজয় বুঝতে পেরে পরাজিত প্রার্থী স্বেচ্ছাসেবক দল নেতা মনির হোসেনের নেতৃত্বে সুমন, হৃদয়, মিষ্টার, গোলাম মোর্শেদ খোকন, নান্দু, মাহাবুব আলমসহ অর্ধশতাধিক যুবক স্থানীয় সংবাদকর্মী ও নির্বাচন সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে ব্যাপক হামলা ভাংচুর চালিয়েছে।
এসময় ২ জন সংবাদকর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। এলাকায় প্রায় ঘন্টাব্যাপী হামলাকারীরা তাণ্ডব চালানোর পর শান্ত হলে স্থানীয়রা এগিয়ে এসে আহত সকলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ উপস্থিত থাকলেও তারা নিস্ক্রিয় ভুমিকা পালন করেছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন নব-নির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।
জানা যায়, ২০০৪ সালের পর থেকে টঙ্গীতে অবস্থিত গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নির্বাচন হয়নি। দীর্ঘ দিন পর ১৬ সেপ্টেম্বর ২০২৪ এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গাজীপুর জেলা ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির (রেজি নং-৪২৬১) ত্রি-বার্ষিক নির্বাচনে ২৩ পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে মোট ভোটার ৫২৮ জন। এর মধ্যে তিনজন ভোটার ইতিমধ্যে মৃত্যুবরণ করায় ৫২৫ জন ভোটার নিয়ে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে ভোট দেন ৪৮৬ ভোটার ।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আবুল হাসেম, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম হোসেন ও আল আমিন মিয়া।
এই নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন, সিনি.সহ-সভাপতি সোহেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউসুফ হোসাইন, অর্থ সম্পাদক পদে আব্দুল গাফফার সবুজ , দপ্তর সম্পাদক আঃ আলিম বাদশা প্রচার সম্পাদক রহমত উল্লাহ। এছাড়া অন্যান্য পদ মিলিয়ে মোট ২৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার আবুল হাসেম জানান, শেষ পর্যন্ত অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তবে শেষ মহুর্তে পরাজিত কয়েকজন প্রার্থী ও তার সমর্থকরা ফলাফল বানচাল করার লক্ষ্যে হামলা ও ভাংচুর চালায় তারপরও আমরা ফলাফল ঘোষণা করেছি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ এস এম মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories