শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা’ সকাল ঘরে মিলল রক্তাক্ত লাশ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার

গাজীপুরের টঙ্গীতে গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার পর সকালে সেই ঘরেই মিলল ইদ্রিস আলী (৪৯) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। সোমবার বিকেল ৩টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান,
ইদ্রিস আলী টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার শেখ নাসির উদ্দিনের ছেলে।রোববার দিবাগত রাত একটার দিকে পূর্ব আরিচপুর ভূইয়া পাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ির কক্ষে ইদ্রিস ও তার কয়েক বন্ধুকে আড্ডা দিতে দেখা গেছে। পরদিন সোমবার দুপুরে ওই কক্ষে ইদ্রিসের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ বিকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওই কক্ষে ইদ্রিস ও তার বন্ধুদের সঙ্গে মাদক সেবন করাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories