শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরে বিভিন্ন দাবিতে আবারো শ্রমিকদের আন্দোলন, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ বার

গাজীপুরে বেতনসহ নানা দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এতে গাজীপুর মহানগরের টঙ্গী, কালিয়াকৈর, চন্দ্রা, চক্রবর্তী, ও গাজীপুর সদরের শিরিরচালা এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেক্সিমকো থেকে জিরানি পর্যন্ত যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল থেকে শুরু হয় এ বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে পুলিশ।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিন্স লিমিটেড, নায়াগ্রা টেক্সটাইল লিমিটেড ও বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা আন্দোলন করেন।
একই সময়ে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার এক্সিকিউটিভ হাই ফ্যাশন লিমিটেডের প্রায় দেড় হাজার শ্রমিক কর্মবিরতি পালন করেন। শ্রমিকরা জানান, বিভিন্ন দাবি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার পর তাদের প্রতিনিধি মো. আরমানকে মারধর করা হয়। এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেন।
অন্যদিকে, গাজীপুরের টঙ্গীর খাঁ পাড়া এলাকায় সিজন ড্রেস কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
রাজেন্দ্রপুর এলাকায় তাসমিয়া হারবাল লিমিটেডের শ্রমিকরা আট দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন। এ সময় কারখানার ভেতরে তারা বিক্ষোভ করেন।
শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, টঙ্গীতে সিজন ড্রেস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মন্তব্য পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories