বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

বুধবার আংশিক চন্দ্রগ্রহণ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার

পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এলে সে সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলা হয় চন্দ্রগ্রহণ। বুধবার আংশিক চন্দ্রগ্রহণ হবে। তবে বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা ৩৯ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। সকাল ৮টা ৪৪ মিনিটে গ্রহণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। গ্রহণ শেষ হবে সকাল ১০টা ৪৯ মিনিটে।
বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা না গেলেও অ্যান্টার্কটিকা, পশ্চিম ভারত মহাসাগর, আফ্রিকা, ইউরোপ, আটলান্টিক মহাসাগর ও পলিনেশিয়া অঞ্চল থেকে আংশিকভাবে দৃশ্যমান হবে।
এর আগে চলতি বছরের ২৫ মার্চ সকাল ১০টা ২৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রথম চন্দ্রগ্রহণ হয়। পৃথিবীর পশ্চিম গোলার্ধ থেকে এটি দেখা যায়। এছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় আর্কটিক ও আন্টার্টিকার বহু অংশ থেকে দেখা যায়। তবে বাংলাদেশ থেকে দেখা যায়নি এই চন্দ্রগ্রহণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories