শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গাজীপুরের বাসন থানার হত্যা মামলায় কাজী আলীম উদ্দিন বুদ্দিন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ বার

গাজীপুরের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। রবিবার বিদেশে (থাইল্যান্ড) যাওয়ার চেষ্টাকালে তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। খবর পেয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসেন। পুলিশ কাজী আলীম উদ্দিন বুদ্দিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছেন।
উল্লেখ,বিষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নূর আলম নিহত হয়।এরই সুত্র ধরে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী নিহত নূর আলমের বাবা মো. আমির আলী (৪৪)। তার বাড়ি কুড়িগ্রাম সদরের মোল্লাপাড়া মধ্য কুমরপুর এলাকায়। তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার ১৮নং ওয়ার্ডের তেলিপাড়া এলাকায় ডাক্তার নাহিদের বাড়িতে ভাড়া থাকেন।
বাদী মামলায় উল্লেখ করেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৬ জনের নির্দেশ অনুযায়ী আসামিরা গত ২০ জুলাই সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার হানিমুন রেস্টুরেন্টের সামনে রাস্তায় অবস্থানরত আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা করে। হত্যার উদ্দেশ্যে উপর্যুপরী কিল ঘুষি মেরে, লাঠি ও লোহার রড দিয়ে এলোপাথারী মারপিট করে ছেন ও ধারালো দা দ্বারা কুপিয়ে খোরশেদ আলম রশিদসহ (১৯) প্রায় ২৫-৩০ জন আন্দোলনকারীদের রক্তাক্ত জখম করেন। এক পর্যায়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আজমত উল্লাহ খান ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ উপস্থিত থেকে তাদের হুকুমে ও প্রত্যক্ষ সহযোগিতায় অবৈধ অস্ত্রধারী এজাহার নামীয় ও অজ্ঞাত আসামিরা ছাত্র জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি গুলি ছুড়িতে শুরু করে। ওই সময় তাদের ছোড়া গুলিতে সকাল সোয়া ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী নূর আলমের (২২) ডান চোখের ওপর দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। এতে নূর আলম নিহত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories