বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জনসহ নিহত-৫

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ বার

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের চাপায় একই পরিবারের ৩জনসহ অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। শনিবার -১৪ সেপ্টেম্বর-রাত পৌনে ১১টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা জেলা সদর উপজেলার হাজীপুর এলাকার মগরব আলীর পুত্র নাজমুল হোসেন (৩৪) গাজীপুরের নোয়াগাঁও এলাকার সুভাষ কর্মকারের পুত্র অমল কুমার কর্মকার (৪০)নরসিংদীর শিবপুর উপজেলার আক্সাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭৩) তার পুত্র মোহাম্মদ আলী (৪২)ও নাতি ৫ বছরের শিশু আমান উল্লাহ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়- কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদরাসা সংলগ্ন এলাকায় শনিবার রাত পৌনে ১১টার দিকে একটি কাভার্ডভ্যান রাস্তার পাশে দাঁড়িয়েছিল। ওই কাভার্ডভ্যানের পাশেই আরেকটি ট্রাক এসে একটি অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চারজনের মৃত্যু হয়। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে গুরুতর আহত অবস্থায় ৫ বছরের এক ছেলে শিশু ও অটোরিকশার চালককে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও প্রাথমিক চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থায় অটোরিকশার চালককে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রোজিনা আফরিন বলেন, রাত সাড়ে ১১টার দিকে এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এছাড়াও মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান , অটোরিকশার সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন পুরুষ, একজন নারী ও এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories