শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হতাহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল।
শনিবার বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট থেকে চেরাগআলী পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মিছিলে উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সুবেল প্রধান, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন দিপু, যুগ্ন আহবায়ক হান্নান, মুখলেছ, জহিরুল, ইকবাল, কাওছার, বাদল, পাভেল, আলমগীর হোসেন, ফরহাদ, রনি, সদস্য বিল্লাল, রিজবী, সোহেল, রাজিব, রুহুল, আলম খান, হাফিজ, মঈন, রাসেল, আমজাদ, বাবু, মিজান, শাহিন তালুকদার, লুকমান, পান্ত প্রমুখ।
প্রসঙ্গত, শুক্রবার বিকালে গোপালগঞ্জের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে সন্ত্রাসী হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হয়। এ হামলায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ছাড়া ১০টি গাড়ি ভাঙচুর করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories